রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

পাল্টা প্রতিরোধে ছাত্রদল

দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

মোহাম্মদ হারুন অর রশিদ
মোহাম্মদ হারুন অর রশিদ সহ-সম্পাদক
প্রকাশ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রায় দুই বছর ভারতে আত্মগোপনে থাকার পর দেশে ফিরেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল। 

গতকাল শুক্রবার জুমার নামাজের পর গাজীপুর মহানগরের উত্তর সীমান্ত ও সদর উপজেলার দক্ষিণ সীমান্তের সংযোগস্থলে তার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন।

জানা গেছে, নাছির মোড়লের নেতৃত্বে অনুষ্ঠিত দুই মিনিট ৩২ সেকেন্ডের ওই ঝটিকা মিছিলটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হয়। 

শ্রীপুরের পিয়ার আলী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান ঝলক সরকার তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মিছিলটি লাইভ করেন। 

ভিডিওতে দেখা যায়, নাছিরের নেতৃত্বে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং একপর্যায়ে তিনি মহাসড়কে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্যও প্রদান করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। 

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট দিয়ে তিনি আলোচনা ও সমালোচনায় থাকতেন। 

কিছুদিন আগে ভারতের কলকাতায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গেও তাকে দেখা গিয়েছিল।

গাজীপুর মহানগরের সদর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "দুই থানার একেবারে সীমান্ত ঘেঁষে তারা এই ঝটিকা বিক্ষোভ করে। মহাসড়কে তারা খুব অল্প সময় অবস্থান করেছিল। 

নিষিদ্ধ সংগঠনটির সংশ্লিষ্ট নেতাকর্মীদের গ্রেপ্তারে ইতিমধ্যে আমাদের বিশেষ অভিযান শুরু হয়েছে।"

মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এই বিক্ষোভ মিছিলের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিরোধ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

ছাত্রলীগের মিছিলের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পরপরই ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। 

পরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। 

এতে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে থানার সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশ থেকে দণ্ডপ্রাপ্ত ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

এদিকে গাজীপুরের পাশাপাশি গতকাল রাজধানী ঢাকার রামপুরা এলাকায়ও নিষিদ্ধ সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। 

রামপুরা টিভি সেন্টারের ৩ নম্বর গেট এলাকায় অনুষ্ঠিত ওই মিছিল থেকে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং তুরাগে ছাত্রলীগ নেতাকর্মী হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

দেশে ফিরেই গাজীপুরে মিছিলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

প্রকাশের তারিখ : শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x