প্রথম ধাপে ৩০টি অতি সংবেদনশীল পণ্য থাকবে এআই পর্যবেক্ষণে দেশের অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারকে আরও স্থিতিশীল রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি জানিয়েছেন, প্রথম পর্যায়ে ৩০টি অতি সংবেদনশীল পণ্যকে এআইভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থার আওতায় আনা হবে।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে সিলেট সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাজারে শুধু বর্তমান মূল্য নয়, বরং উৎপাদন পরিস্থিতি, আবহাওয়ার প্রভাব, সম্ভাব্য ফলন এবং আন্তর্জাতিক বাজারের প্রবণতাসহ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে আগাম পূর্বাভাস দিতে সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আধুনিক এআই মডেল তৈরি করা হবে। এর মাধ্যমে বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর ও তথ্যনির্ভর হবে।
তিনি বলেন, সিলেটকে দেশের অন্যতম প্রধান সবজি রপ্তানি কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। বর্তমানে দেশের মোট সবজি রপ্তানিকারকদের প্রায় অর্ধেকই সিলেটের হলেও উন্নত প্যাকেজিং ও আন্তর্জাতিক মানের সার্টিফিকেশনের অভাবে পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।
এ সমস্যা সমাধানে কৃষকদের বিজ্ঞানভিত্তিক উৎপাদন ও ট্রেসেবিলিটি নিশ্চিত করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি সবজি সংরক্ষণের জন্য সারাদেশে প্রায় দুই হাজার কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ সিলেটে স্থাপন করা হবে।
চলমান বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে বিরূপ পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিল্প খাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে, যাতে উৎপাদন ও শিল্প কার্যক্রম স্বাভাবিক থাকে। সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে হাসপাতালের আউটডোর সেবা চালুর লক্ষ্যে জনবল নিয়োগসহ প্রয়োজনীয় প্রস্তুতি এগিয়ে চলছে।
সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান।
অনুষ্ঠানে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে অনুদান বিতরণ, কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস প্রোগ্রাম, জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর পুরস্কার প্রদান, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ছাগলের খাদ্য বিতরণ এবং ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
পরে বিকেল সাড়ে ৪টায় মন্ত্রী খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে সিবিসি পরীক্ষার জন্য হেমাটোলজি অ্যানালাইজার সেবা এবং জলাতঙ্ক (র্যাবিস) ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ণ