রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ত্রিশালে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ আরোয়ার জাহান পারভেজ
মোঃ আরোয়ার জাহান পারভেজ নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ত্রিশালে কৃষকের মাঝে বীজ ও সার  বিতরণ

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। 

২ জুলাই  দুপুরে ময়মনসিংহ জেলার ত্রিশালে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল এর আয়োজনে কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান এমপি। সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকী। 

প্রায় ৩ হাজার কৃষকের মাঝে প্রধান অতিথি প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই সরকার প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এছাড়া বাজেটে কৃষি উপকরণের দাম স্থির রেখেছে। ফলে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হচ্ছে। 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ত্রিশালে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ণ

featured Image

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। 

২ জুলাই  দুপুরে ময়মনসিংহ জেলার ত্রিশালে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল এর আয়োজনে কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান এমপি। সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকী। 

প্রায় ৩ হাজার কৃষকের মাঝে প্রধান অতিথি প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই সরকার প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এছাড়া বাজেটে কৃষি উপকরণের দাম স্থির রেখেছে। ফলে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হচ্ছে। 

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ত্রিশালে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ
0:00 / 0:00
1x