রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নেছারাবাদে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ অলিউল ইসলাম মিলন
মোঃ অলিউল ইসলাম মিলন পিরোজপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নেছারাবাদে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে মোট ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে। 

২রা জুলাই, বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. রহিম বেপারী, পিতা: লাল মিয়া বেপারী, সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাসিন্দাকে আটক করা হয়। 

এ সময় তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রহিম বেপারীর বিরুদ্ধে এর আগেও মাদক-সংশ্লিষ্ট দুটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন মাদকের বিস্তার রোধে নেছারাবাদ উপজেলাজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

নেছারাবাদে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ণ

featured Image

পিরোজপুরের নেছারাবাদে ইয়াবাসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে মোট ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করা হয়েছে। 

২রা জুলাই, বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মো. রহিম বেপারী, পিতা: লাল মিয়া বেপারী, সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাসিন্দাকে আটক করা হয়। 

এ সময় তার দেহ তল্লাশি করে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, রহিম বেপারীর বিরুদ্ধে এর আগেও মাদক-সংশ্লিষ্ট দুটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালিত হবে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন মাদকের বিস্তার রোধে নেছারাবাদ উপজেলাজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। 

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কঠোর অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
নেছারাবাদে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
0:00 / 0:00
1x