মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে রচিত ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিন খণ্ডে প্রকাশিত এই বিশেষ গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি।
বিশিষ্ট গবেষক ও লেখক কালাম ফয়েজী রচিত এই গ্রন্থে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, দূরদর্শী নেতৃত্ব, উন্নয়ন দর্শন এবং বাংলাদেশের জাতীয় জীবনে তাঁর বহুমাত্রিক অবদানকে বিশদভাবে তুলে ধরা হয়েছে।
তিন খণ্ডের এই সংকলনটি দেশের ইতিহাস ও রাজনৈতিক প্রেক্ষাপট বুঝতে নতুন প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
মোড়ক উন্মোচনকালে গ্রন্থের লেখক ও গবেষক কালাম ফয়েজীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী গ্রন্থটির ভূয়সী প্রশংসা করেন এবং এর বহুল প্রচার কামনা করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ণ