রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

নার্সের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে

সিলেটের ওসমানী মেডিকেলে নার্সদের বিক্ষোভ সমাবেশ

স্বপন মালাকার শিবা
স্বপন মালাকার শিবা সিলেট জেলা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

সিলেটের ওসমানী মেডিকেলে নার্সদের বিক্ষোভ সমাবেশ
নার্সের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ওসমানী মেডিকেলে বিক্ষোভ সমাবেশ

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয়দের একাংশের বিরুদ্ধে নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দীর্ঘদিন ধরে চলা দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে দুইজন নার্সিং শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থী ও কর্মরত নার্সরা। 

২রা জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নার্সিং শিক্ষার্থী  অংশগ্রহণ করেন। 

তারা হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মরত নার্সদের নিরাপত্তা নিশ্চিত এবং হাসপাতালের নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানান। 

বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালের কিছু ওয়ার্ড বয় দীর্ঘদিন ধরে নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করে আসছেন এবং বিভিন্নভাবে হয়রানি করছেন। 

এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে পরিস্থিতির অবনতি ঘটে। 

একপর্যায়ে সংঘর্ষে দুইজন নার্সিং শিক্ষার্থী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। 

সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালে দায়িত্ব পালনরত নার্সদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের চিকিৎসাসেবাও ব্যাহত হতে পারে। 

তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। 

পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো নার্স বা স্বাস্থ্যকর্মী এ ধরনের হয়রানি বা হামলার শিকার না হন, সে জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান। 

বিক্ষোভকারীরা বলেন, "নার্সরা নিরাপদ না থাকলে স্বাস্থ্যসেবাও নিরাপদ থাকতে পারে না।" তাদের মতে, দেশের স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তাই তাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং হাসপাতালের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

তবে, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

সিলেটের ওসমানী মেডিকেলে নার্সদের বিক্ষোভ সমাবেশ

প্রকাশের তারিখ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ণ

featured Image

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয়দের একাংশের বিরুদ্ধে নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, দীর্ঘদিন ধরে চলা দুর্ব্যবহার ও হয়রানির অভিযোগের প্রতিবাদ করতে গিয়ে দুইজন নার্সিং শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন নার্সিং শিক্ষার্থী ও কর্মরত নার্সরা। 

২রা জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নার্সিং শিক্ষার্থী  অংশগ্রহণ করেন। 

তারা হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি, কর্মরত নার্সদের নিরাপত্তা নিশ্চিত এবং হাসপাতালের নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানান। 

বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতালের কিছু ওয়ার্ড বয় দীর্ঘদিন ধরে নার্সদের সঙ্গে অসৌজন্যমূলক ও অশোভন আচরণ করে আসছেন এবং বিভিন্নভাবে হয়রানি করছেন। 

এসব ঘটনার প্রতিবাদ করতে গেলে পরিস্থিতির অবনতি ঘটে। 

একপর্যায়ে সংঘর্ষে দুইজন নার্সিং শিক্ষার্থী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়। 

সমাবেশে বক্তারা বলেন, হাসপাতালে দায়িত্ব পালনরত নার্সদের নিরাপত্তা বিঘ্নিত হলে রোগীদের চিকিৎসাসেবাও ব্যাহত হতে পারে। 

তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। 

পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো নার্স বা স্বাস্থ্যকর্মী এ ধরনের হয়রানি বা হামলার শিকার না হন, সে জন্য কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান। 

বিক্ষোভকারীরা বলেন, "নার্সরা নিরাপদ না থাকলে স্বাস্থ্যসেবাও নিরাপদ থাকতে পারে না।" তাদের মতে, দেশের স্বাস্থ্যসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তাই তাদের সম্মান, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং হাসপাতালের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।

তবে, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x