রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জিব হত্যা মামলায় নেপাল চন্দ্র আটক

মোঃ রাকিবুল হাসান
মোঃ রাকিবুল হাসান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জিব হত্যা মামলায় নেপাল চন্দ্র আটক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামের মাছের ঘের ব্যবসায়ী সঞ্জিব সরকার (৩৪) হত্যার ঘটনায় কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করা হয়েছে। 

এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ও নিহতের আপন কাকা নেপাল চন্দ্র সরকার (৫২)-কে আটক করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলায় আনন্দ সরকার (৫০), তাপস সরকার ওরফে ডালিম (২৭), শাওন সরকার (১৯) ও নেপাল চন্দ্র সরকারকে আসামি করা হয়েছে। 

এজাহারে পূর্বপরিকল্পিতভাবে হত্যা এবং হত্যার পর আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে।উল্লেখ্য, গত বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা-রহিমপুর গ্রামের একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পারিবারিক সূত্রের দাবি, মাছের ঘের ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। এজাহারভুক্ত আসামি নেপাল চন্দ্র সরকারকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কালিগঞ্জে ঘের ব্যবসায়ী সঞ্জিব হত্যা মামলায় নেপাল চন্দ্র আটক

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ণ

featured Image

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামের মাছের ঘের ব্যবসায়ী সঞ্জিব সরকার (৩৪) হত্যার ঘটনায় কালিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করা হয়েছে। 

এ ঘটনায় এজাহারভুক্ত আসামি ও নিহতের আপন কাকা নেপাল চন্দ্র সরকার (৫২)-কে আটক করেছে পুলিশ।থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১২টা ২০ মিনিটে নিহতের বাবা গোপাল চন্দ্র সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।মামলায় আনন্দ সরকার (৫০), তাপস সরকার ওরফে ডালিম (২৭), শাওন সরকার (১৯) ও নেপাল চন্দ্র সরকারকে আসামি করা হয়েছে। 

এজাহারে পূর্বপরিকল্পিতভাবে হত্যা এবং হত্যার পর আলামত গোপনের অভিযোগ আনা হয়েছে।উল্লেখ্য, গত বুধবার (১ জুলাই) ভোরে ঠেকরা-রহিমপুর গ্রামের একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পারিবারিক সূত্রের দাবি, মাছের ঘের ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। এজাহারভুক্ত আসামি নেপাল চন্দ্র সরকারকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x