রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

পরিবারের অভিযোগ পরিকল্পিত হত্যার

কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ রাকিবুল হাসান
মোঃ রাকিবুল হাসান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা-রহিমপুর গ্রামে একটি মাছের ঘের থেকে সঞ্জিব সরকার (৩০) নামে এক মাছের ঘের ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে কালিগঞ্জ থানা পুলিশ। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিনের ঘের ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে মরদেহ নিজস্ব ঘেরে ফেলে রাখা হয়েছে। 

তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। 

নিহত সঞ্জিব সরকার উপজেলার ঠেকরা-রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকার ও মায়া রানী সরকারের ছেলে। তিনি পেশায় মাছের ঘের ব্যবসায়ী ছিলেন। নিহতের স্ত্রী প্রিয়া মণ্ডল ও ১০ মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যার পর সঞ্জিব তার বাবা গোপাল চন্দ্র সরকারের সঙ্গে মাছের ঘেরে পানি তুলতে যান। রাতের দিকে তার বাবা বাড়িতে ফিরে এলেও সঞ্জিব ঘেরেই থেকে যান। 

বুধবার (১লা জুলাই) ভোর আনুমানিক ৫টা থেকে ৬টার মধ্যে গোপাল চন্দ্র সরকার পুনরায় ঘেরে গিয়ে ছেলেকে রক্তাক্ত অবস্থায় মৃত পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বুধবার সন্ধ্যায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিহতের স্বজনদের অভিযোগ, সঞ্জিবের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার তাপস কুমার ওরফে ডালিম, আনন্দ সরকার, শাওন সরকারসহ কয়েকজনের মাছের ঘের ও জমিজমা নিয়ে বিরোধ চলছিল। 

তাদের দাবি, ওই বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে সঞ্জিবকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তবে পরিবারের এ অভিযোগের বিষয়ে পুলিশ এখনই কোনো মন্তব্য করতে রাজি নয়। 

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত, ময়নাতদন্তের প্রতিবেদন এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। 

এদিকে ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া চলমান ছিল।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x