দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষার ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জুলাই ২০২৬, বুধবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় অংশ নেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সভায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা পদ্ধতি, শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন এবং প্রাথমিক স্তরের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করার নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিক্ষামন্ত্রী এ সময় প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ এবং মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।
তারা প্রাথমিক শিক্ষার সার্বিক সংস্কার এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও কার্যকর করার বিষয়ে নিজেদের গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ