ব্যবসায়িক হিসাব-নিকাশ আর চেনা ছকের ব্যাংকিং গণ্ডি পেরিয়ে গ্রাহক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে আ'ত্মা'র নিবিড় সম্পর্ক ও সৌহার্দ্যের এক অনন্য নজির স্থাপন করল ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ত্রিশাল শাখা।
১লা জুলাই, বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহের ত্রিশাল শাখায় সম্পূর্ণ ব্যতিক্রমী ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয় 'মৌসুমী ফল উৎসব-২০২৬’।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই উৎসবটি কেবল ফল আস্বাদনেই সীমাবদ্ধ ছিল না, বরং তা রূপ নিয়েছিল স্থানীয় সুধীজনদের এক আনন্দঘন মিলনমেলায়।
আর উৎসবের টেবিলে থরে থরে সাজানো ছিল বাঙালির অতি পরিচিত এবং পুষ্টিকর সব দেশীয় ফলের সমাহার। আম, কাঁঠাল, জাম, আনারস, পেয়ারা, কলার পাশাপাশি আকর্ষণ বাড়াচ্ছিল ড্রা'গ'ন ফল, তরমুজ ও বরইসহ নানা পদের মৌসুমী ফল।
ব্যাংকের চত্বরে সুমিষ্ট ফলের সুবাস আর উৎসবমুখর পরিবেশ উপস্থিত সবাইকে দারুণভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে ইসলামি ব্যাংক ত্রিশাল শাখার এফএডিভিপি ও শাখা প্রধান আনোয়ার হোসেন ফোয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের এসভিপি (SVP) মোঃ আব্দুল জলিল।
ব্যাংকের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন:"ব্যাংক শুধু টাকা-পয়সার লেনদেনের শুষ্ক জায়গা নয়, এটি যে মানুষের আস্থার ও ভালোবাসার একটি সামাজিক প্রতিষ্ঠান—আজকের এই ফল উৎসব তারই প্রমাণ। গ্রাহকদের সাথে আমাদের আ'ত্মা'র সম্পর্ককে আরও দৃঢ় করতেই আমাদের এই ব্যতিক্রমী প্রয়াস।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ণ