রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

চৌদ্দগ্রাম সীমান্তে নারীর মরদেহ উদ্ধার

চৌদ্দগ্রাম সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তসংলগ্ন এলাকা থেকে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি মরহুম আলী আশরাফের স্ত্রী বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয়দের ভাষ্য, রোকেয়া বেগম বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। জীবিকার তাগিদে মাঝে মধ্যে মানুষের কাছে সাহায্যও চাইতেন। 

মঙ্গলবার সকালে বাড়ি থেকে লাকড়ি সংগ্রহের কথা বলে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

রাতের দিকে জগন্নাথদীঘি সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্পকে বিষয়টি জানানো হলে স্বজন ও স্থানীয়দের সীমান্তবর্তী এলাকায় খোঁজার অনুমতি দেওয়া হয়। 

একপর্যায়ে সীমান্তের ১৪১৩ নম্বর পিলারের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজিবি জগন্নাথদীঘি ক্যাম্প সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পরপরই থানায় বিষয়টি অবহিত করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

(অনলাইন)

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চৌদ্দগ্রাম সীমান্তে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ণ

featured Image

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত সীমান্তসংলগ্ন এলাকা থেকে রোকেয়া বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত রোকেয়া বেগম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা। তিনি মরহুম আলী আশরাফের স্ত্রী বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

বুধবার (১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন।

স্থানীয়দের ভাষ্য, রোকেয়া বেগম বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। জীবিকার তাগিদে মাঝে মধ্যে মানুষের কাছে সাহায্যও চাইতেন। 

মঙ্গলবার সকালে বাড়ি থেকে লাকড়ি সংগ্রহের কথা বলে বের হলেও রাতে আর বাড়ি ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

রাতের দিকে জগন্নাথদীঘি সীমান্ত এলাকার বিজিবি ক্যাম্পকে বিষয়টি জানানো হলে স্বজন ও স্থানীয়দের সীমান্তবর্তী এলাকায় খোঁজার অনুমতি দেওয়া হয়। 

একপর্যায়ে সীমান্তের ১৪১৩ নম্বর পিলারের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবিকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিজিবি জগন্নাথদীঘি ক্যাম্প সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পরপরই থানায় বিষয়টি অবহিত করা হয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

(অনলাইন)

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চৌদ্দগ্রাম সীমান্তে নারীর মরদেহ উদ্ধার
0:00 / 0:00
1x