রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: ইয়ামাল

বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: ইয়ামাল
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার এই উইঙ্গার বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে স্পেন।

গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই আমার বিশ্বাস, আমরা শিরোপা জিতব। এখনও সেই বিশ্বাস অটুট আছে।”

সম্ভাব্য সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার প্রসঙ্গেও আত্মবিশ্বাসী ছিলেন এই স্প্যানিশ তারকা। ইয়ামাল বলেন, “ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, এমনটা আমি মনে করি না।”

তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না ইয়ামাল। তিনি বলেন, “ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। তবে তারা অন্য সবার চেয়ে এগিয়ে, এমনটা আমি মনে করি না।”

চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজের প্রথম গোল করেন ইয়ামাল। সেই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে একটি অনন্য কীর্তিও গড়েছেন।

এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সে ওয়েলসের বিপক্ষে ম্যাচের প্রথম গোল করে রেকর্ড গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। প্রায় ৬৮ বছর পর ১৮ বছর বয়সে সেই কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল।

বিশ্বকাপে নিজের প্রথম আসরেই দুর্দান্ত পারফরম্যান্সে স্পেনের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন এই তরুণ ফুটবলার।

(অনলাইন)

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: ইয়ামাল

প্রকাশের তারিখ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ণ

featured Image

চলতি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ছেন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার এই উইঙ্গার বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে স্পেন।

গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, “আমার মনে হচ্ছে এবার বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকেই আমার বিশ্বাস, আমরা শিরোপা জিতব। এখনও সেই বিশ্বাস অটুট আছে।”

সম্ভাব্য সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হওয়ার প্রসঙ্গেও আত্মবিশ্বাসী ছিলেন এই স্প্যানিশ তারকা। ইয়ামাল বলেন, “ইউরোর পর থেকে তারা আমাদের হারাতে পারেনি। তাই তারা আমাদের চেয়ে ভালো অবস্থানে আছে, এমনটা আমি মনে করি না।”

তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না ইয়ামাল। তিনি বলেন, “ফ্রান্স দারুণ ফর্মে আছে এবং খুব উচ্চমানের ফুটবল খেলছে। তাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছে। তবে তারা অন্য সবার চেয়ে এগিয়ে, এমনটা আমি মনে করি না।”

চলতি বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে নিজের প্রথম গোল করেন ইয়ামাল। সেই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে একটি অনন্য কীর্তিও গড়েছেন।

এর আগে ১৯৫৮ বিশ্বকাপে ১৭ বছর বয়সে ওয়েলসের বিপক্ষে ম্যাচের প্রথম গোল করে রেকর্ড গড়েছিলেন ব্রাজিলের কিংবদন্তি পেলে। প্রায় ৬৮ বছর পর ১৮ বছর বয়সে সেই কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল।

বিশ্বকাপে নিজের প্রথম আসরেই দুর্দান্ত পারফরম্যান্সে স্পেনের অন্যতম ভরসায় পরিণত হয়েছেন এই তরুণ ফুটবলার।

(অনলাইন)

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিশ্বকাপটা আমরাই জিততে যাচ্ছি: ইয়ামাল
0:00 / 0:00
1x