রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

হামলার শিকার দিনমজুর এখন কারাগারে, মিথ্যা মামলার অভিযোগে ন্যায়বিচারের দাবি

ছবি: সংগৃহীত

ভোলার চরফ্যাশন উপজেলার কেরামতগঞ্জ ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার শিকার হওয়া এক দিনমজুর বর্তমানে মিথ্যা চাঁদাবাজির মামলায় কারাগারে রয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে ন্যায়বিচারের দাবি জানানো হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কেরামতগঞ্জ ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন গত ২৮ তারিখে কেরামতগঞ্জ বাজার এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বাজারের মধ্যে  হামলার শিকার হন। হামলায় গুরুতর আহত হলে পরদিন ২৯ তারিখে তিনি চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ।

পরিবারের সদস্যদের দাবি, আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা সত্ত্বেও আনোয়ার হোসেনের বিরুদ্ধে তদন্ত ছাড়াই   একটি মিথ্যা  চাঁদাবাজি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায়  গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার বাদী চরফ্যাশন উপজেলা বিএনপির একজন প্রভাবশালী নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, প্রকৃত ঘটনা যথাযথভাবে তদন্ত না করেই আহত ব্যক্তিকে মামলার আসামি করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, আনোয়ার হোসেন একজন সাধারণ দিনমজুর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন। বর্তমানে তিনি কারাগারে থাকায় তার স্ত্রী-সন্তান ও স্বজনরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তারা বলছেন, যদি আনোয়ার হোসেন প্রকৃতপক্ষে হামলার শিকার হয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়টিও গুরুত্বসহকারে খতিয়ে দেখা উচিত।

এদিকে ভুক্তভোগীর পরিবার সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেছে, প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে একজন নিরীহ ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা হোক এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন অন্যায়ভাবে হয়রানির শিকার না হন।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

(অনলাইন) 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

হামলার শিকার দিনমজুর এখন কারাগারে, মিথ্যা মামলার অভিযোগে ন্যায়বিচারের দাবি

প্রকাশের তারিখ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x