রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

গাড়ি ভাঙচুর

বনের জমি উদ্ধারে গিয়ে শ্রীপুরে হামলার শিকার বনকর্মী

মোঃসুলতান মাহমুদ
মোঃসুলতান মাহমুদ স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বনের জমি উদ্ধারে গিয়ে শ্রীপুরে হামলার শিকার বনকর্মী

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ একাধিক বনকর্মী। উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এ সময় বন বিভাগের একটি গাড়িও ভাঙচুর করে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় বনের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীদের একটি দল ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে যায়।

অভিযান চলাকালে স্থানীয় কিছু দখলদার ও তাদের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে বন বিভাগের ওপর আচমকা হামলা চালায়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চালানো এই হামলায় শ্রীপুর রেঞ্জ কর্মকর্তাসহ বেশ কয়েকজনে বনকর্মী আহত হন।

হামলার একপর্যায়ে উত্তেজিত জনতা বন বিভাগের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে বনকর্মীরা সাময়িকভাবে পিছু হটেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে তাদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ এবং সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বনের জমি উদ্ধারে গিয়ে শ্রীপুরে হামলার শিকার বনকর্মী

প্রকাশের তারিখ : বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ণ

featured Image

গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের বেদখল হওয়া জমি উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন রেঞ্জ কর্মকর্তাসহ একাধিক বনকর্মী। উপজেলার তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতা এ সময় বন বিভাগের একটি গাড়িও ভাঙচুর করে।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা যায়, তেলিহাটি ইউনিয়নের হাজেরার চালা এলাকায় বনের জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীদের একটি দল ওই এলাকায় উচ্ছেদ অভিযান চালাতে যায়।

অভিযান চলাকালে স্থানীয় কিছু দখলদার ও তাদের সমর্থকরা সংঘবদ্ধ হয়ে বন বিভাগের ওপর আচমকা হামলা চালায়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে চালানো এই হামলায় শ্রীপুর রেঞ্জ কর্মকর্তাসহ বেশ কয়েকজনে বনকর্মী আহত হন।

হামলার একপর্যায়ে উত্তেজিত জনতা বন বিভাগের ব্যবহৃত একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি বেগতিক দেখে বনকর্মীরা সাময়িকভাবে পিছু হটেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদ রক্ষা করতে গিয়ে তাদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ এবং সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সরকারি কর্মকর্তাদের ওপর হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x