সিলেটের নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে ব্যাপক বৃক্ষরোপণ প্রয়োজন। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিটি শিক্ষার্থীর উচিত অন্তত একটি গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়া। গাছ মানুষের জীবন ও প্রকৃতির জন্য অপরিহার্য সম্পদ।
একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফলাফল নয়, নৈতিকতা, সততা ও মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এম. এ. আজিজ সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে গভর্নিং বডির সদস্য ডা. এনামুল হক, সহকারী অধ্যাপক নুরুল ইসলাম, এম. এ. বায়েছ, এম. এ. জলিল, রোমানা সুলতানা, তাসলিমা বিলকিস, র. ম. বাবরসহ শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের সূচনায় শিক্ষার্থী সাদিয়া জান্নাত, লিলিয়া বেগম ও শান্তা কুরি ফুল দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানান।
পরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, চারা বিতরণ এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ