নেত্রকোনার রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস আর নেই। শনিবার (আজ) দুপুরে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাকে শোকসন্তপ্ত রেখে গেছেন।
রাজনৈতিক জীবনে ওয়ারেছ উদ্দিন ফারাস ছিলেন সক্রিয় ও পরিচিত সংগঠক। তাঁর সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের আমলে তিনি বিভিন্ন সময় হামলা ও মামলার শিকার হন। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
তার অকাল প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়লে নেত্রকোনার জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ওয়ারেছ উদ্দিন ফারাসের মৃত্যুতে নেত্রকোনা হারাল একজন পরিচিত রাজনৈতিক সংগঠককে। তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং সাংগঠনিক কর্মকাণ্ড তাঁকে স্মরণীয় করে রাখবে বলে মন্তব্য করেছেন তাঁর ঘনিষ্ঠজনেরা।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৮ অপরাহ্ণ