রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও প্রাণহানি, ৬ লেনের দাবিতে জোরালো হচ্ছে জনমত

নাঈম ইসলাম
নাঈম ইসলাম মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও প্রাণহানি, ৬ লেনের দাবিতে জোরালো হচ্ছে জনমত

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

একই সঙ্গে দীর্ঘদিনের দাবি—ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিও আরও জোরালো হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনের আগের দিনও একই মহাসড়কে একজনের মৃত্যু হয়। আর মানববন্ধনের দুই দিনের মাথায় আবারও প্রাণ হারালেন এক যুবক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। 

সড়কটি প্রয়োজনের তুলনায় সংকীর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে একের পর এক ঝরে যাচ্ছে তাজা প্রাণ।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বলেন, "আর কত প্রাণ ঝরলে এই সড়কের প্রতি সরকারের নজর পড়বে?" 

তাদের দাবি, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

স্থানীয়রা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন, যাতে আর কোনো পরিবারকে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা সইতে না হয়। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও প্রাণহানি, ৬ লেনের দাবিতে জোরালো হচ্ছে জনমত

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ

featured Image

ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

একই সঙ্গে দীর্ঘদিনের দাবি—ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিও আরও জোরালো হয়ে উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনের আগের দিনও একই মহাসড়কে একজনের মৃত্যু হয়। আর মানববন্ধনের দুই দিনের মাথায় আবারও প্রাণ হারালেন এক যুবক।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। 

সড়কটি প্রয়োজনের তুলনায় সংকীর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে একের পর এক ঝরে যাচ্ছে তাজা প্রাণ।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগীরা বলেন, "আর কত প্রাণ ঝরলে এই সড়কের প্রতি সরকারের নজর পড়বে?" 

তাদের দাবি, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে এবং দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত হবে।

স্থানীয়রা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন, যাতে আর কোনো পরিবারকে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানোর বেদনা সইতে না হয়। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x