রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন

ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ 

২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় খরিপ মৌসুমে ক্ষূদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ,শাক-সবজি, রোপা আমন ও মরিচ ফসলের বীজ রাসয়নিক সার ও অন্যান্য উপকরন এবং লেবু ও বৃক্ষরোপন কর্মসুচির চারা,  জৈব সার ও অন্যান্য উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষনের এয়ার ফ্লো মেশিন বিতরন করা হয়।

 কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২৮ জুন বিকেল  ৫ টায় উপজেলা পরিষদের সামনে বিতরন কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান অতিথি এসি (ল্যান্ড) সাজ্জাদ পারভেজ। তিনি প্রাপ্ত উপকরন সঠিক কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,  উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি, উপসহকারি কৃষি উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ। 

কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন," রোপা আমন মৌসুমে ৩ হাজার ৮ শত কৃষকের মাঝে প্রত্যেককে উচ্চ ফলনশীন ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার সরবরাহ করা হচ্ছে।,

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন

প্রকাশের তারিখ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ণ

featured Image

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধিঃ 

২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় খরিপ মৌসুমে ক্ষূদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ,শাক-সবজি, রোপা আমন ও মরিচ ফসলের বীজ রাসয়নিক সার ও অন্যান্য উপকরন এবং লেবু ও বৃক্ষরোপন কর্মসুচির চারা,  জৈব সার ও অন্যান্য উপকরণ এবং পেঁয়াজ সংরক্ষনের এয়ার ফ্লো মেশিন বিতরন করা হয়।

 কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২৮ জুন বিকেল  ৫ টায় উপজেলা পরিষদের সামনে বিতরন কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান অতিথি এসি (ল্যান্ড) সাজ্জাদ পারভেজ। তিনি প্রাপ্ত উপকরন সঠিক কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, মাহফুজার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান,  উপসহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি, উপসহকারি কৃষি উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা প্রমূখ। 

কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন," রোপা আমন মৌসুমে ৩ হাজার ৮ শত কৃষকের মাঝে প্রত্যেককে উচ্চ ফলনশীন ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার সরবরাহ করা হচ্ছে।,

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ধামইরহাটে কৃষি প্রণোদনা বিতরন উদ্বোধন
0:00 / 0:00
1x