রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বৈদ্যুতিক খুঁটির বাতি বিস্ফোরন

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার রাস্তায় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন

এনামুল হক রাশেদী
এনামুল হক রাশেদী চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার রাস্তায় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮ জুন(রোববার) দুপুর ১টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আশপাশের মানুষ ও সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি স্থাপন করা ছিল। পাইপটি কোনো কারণে ফেটে যাওয়ায় সেখান থেকে অনবরত গ্যাস বের হচ্ছিল। পরে বৈদ্যুতিক ফুলকির সংস্পর্শে এসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কী কারণে পাইপলাইনটি ফেটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার রাস্তায় দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন

প্রকাশের তারিখ : সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ

featured Image

চট্টগ্রাম নগরের ফয়’স লেক এলাকার জাকির হোসেন সড়কে গ্যাস পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৮ জুন(রোববার) দুপুর ১টার দিকে সড়কের নিচ থেকে হঠাৎ গ্যাস বের হতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেখানে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এতে আশপাশের মানুষ ও সড়কে চলাচলকারী যানবাহনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির বাতি হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আগুনের ফুলকি নিচে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। সড়কের পাশ দিয়ে যাওয়া একটি নালার ভেতর দিয়ে গ্যাসের পাইপলাইনটি স্থাপন করা ছিল। পাইপটি কোনো কারণে ফেটে যাওয়ায় সেখান থেকে অনবরত গ্যাস বের হচ্ছিল। পরে বৈদ্যুতিক ফুলকির সংস্পর্শে এসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানির মহাব্যবস্থাপক মো. তাজউদ্দিন ঢালী বলেন, কী কারণে পাইপলাইনটি ফেটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কোম্পানির কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x