রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মাদকমুক্ত সমাজ গঠনে নেত্রকোণার অঙ্গীকার: আন্তর্জাতিক দিবসে র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

ছবি: সংগৃহীত

মাদকের ভয়াল থাবা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার প্রত্যয়ে নেত্রকোণায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার উদ্যোগে শুক্রবার সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক। তিনি বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার এবং এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক, স্কাউট ও বিএনসিসির সদস্য, শিক্ষার্থী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তিগত নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সম্মিলিত সামাজিক আন্দোলন, পারিবারিক সচেতনতা এবং তরুণ সমাজের ইতিবাচক সম্পৃক্ততার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

মাদকমুক্ত সমাজ গঠনে নেত্রকোণার অঙ্গীকার: আন্তর্জাতিক দিবসে র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রকাশের তারিখ : শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ণ

featured Image

মাদকের ভয়াল থাবা থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার প্রত্যয়ে নেত্রকোণায় পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার উদ্যোগে শুক্রবার সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার সহকারী পরিচালক মো. নাজমুল হক। তিনি বর্তমান সময়ে মাদকের ভয়াবহ বিস্তার এবং এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. নুরুজ্জামান এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক, স্কাউট ও বিএনসিসির সদস্য, শিক্ষার্থী এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু ব্যক্তিগত নয়, এটি একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সম্মিলিত সামাজিক আন্দোলন, পারিবারিক সচেতনতা এবং তরুণ সমাজের ইতিবাচক সম্পৃক্ততার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x