রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বেড়ি বাঁধ ধ্বংসের পথে

কার্নিভাল ক্রুজের ভারী যানবাহনে হুমকিতে ভোলার পূর্ব ইলিশা বাঁধ

বনি আমিন
বনি আমিন ভোলা জেলা প্রতিনিধি
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কার্নিভাল ক্রুজের ভারী যানবাহনে হুমকিতে ভোলার পূর্ব ইলিশা বাঁধ
ভোলার উত্তরাঞ্চলের মানুষের একমাত্র রক্ষা কবচ বেড়িবাঁধ। মেঘনা-তেঁতুলিয়ার গর্জন থেকে গ্রাম বাঁচায় এই মাটির বাঁধ। কিন্তু অভিযোগ উঠেছে, সেই বাঁধকেই এখন হাইওয়ে বানিয়ে ব্যবহার করছে কার্নিভাল ক্রুজে আসা ভারী পরিবহন। 

ইলিশা ফেরিঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কার্নিভাল ক্রুজের জন্য অস্থায়ী পল্টুন বসানো হয়েছে। পল্টুনে যানবাহন ওঠানামার জন্য ফেরিঘাট সংলগ্ন বেড়িবাঁধের উপর দিয়েই চলছে শত শত গাড়ি। দৈনিক ৩০ থেকে ৪০ টন ওজনের ট্রাক-লরি আসা-যাওয়া করছে এই বাঁধের উপর দিয়ে। 

 স্থানীয়রা বলছেন, বেড়িবাঁধ কৃষি জমি ও জনবসতি রক্ষার জন্য। এটা যানবাহন চলাচলের রাস্তা না। এভাবে ভারী গাড়ি চললে বাঁধ দেবে যাবে, ফাটল ধরবে। তখন সামান্য ঢেউ বা জোয়ারেই নদীগর্ভে বিলীন হবে উত্তরাঞ্চলের গ্রামগুলো। 

 বেড়িবাঁধ আমাদের মায়ের মতো। এটা ভাঙলে আমরা শেষ। কার্নিভাল ক্রুজের ব্যবসা করতে দেন, কিন্তু আমাদের বাঁধটা বাঁচান। ৩০-৪০ টনের গাড়ি বাঁধের উপর দিয়ে গেলে বাঁধ টিকবে কতদিন? বলছিলেন ঘাটের এক জেলে। 

 স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে বেড়িবাঁধ দিয়ে ভারী যান চলাচল বন্ধ করতে হবে। কার্নিভাল ক্রুজের জন্য বিকল্প রাস্তা/হার্ড অ্যাপ্রোচ তৈরি করতে হবে।

সূত্র: sorejominbarta.com

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

কার্নিভাল ক্রুজের ভারী যানবাহনে হুমকিতে ভোলার পূর্ব ইলিশা বাঁধ

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৪২ অপরাহ্ণ

featured Image
ভোলার উত্তরাঞ্চলের মানুষের একমাত্র রক্ষা কবচ বেড়িবাঁধ। মেঘনা-তেঁতুলিয়ার গর্জন থেকে গ্রাম বাঁচায় এই মাটির বাঁধ। কিন্তু অভিযোগ উঠেছে, সেই বাঁধকেই এখন হাইওয়ে বানিয়ে ব্যবহার করছে কার্নিভাল ক্রুজে আসা ভারী পরিবহন। 

ইলিশা ফেরিঘাট থেকে প্রায় ১ কিলোমিটার দূরে কার্নিভাল ক্রুজের জন্য অস্থায়ী পল্টুন বসানো হয়েছে। পল্টুনে যানবাহন ওঠানামার জন্য ফেরিঘাট সংলগ্ন বেড়িবাঁধের উপর দিয়েই চলছে শত শত গাড়ি। দৈনিক ৩০ থেকে ৪০ টন ওজনের ট্রাক-লরি আসা-যাওয়া করছে এই বাঁধের উপর দিয়ে। 

 স্থানীয়রা বলছেন, বেড়িবাঁধ কৃষি জমি ও জনবসতি রক্ষার জন্য। এটা যানবাহন চলাচলের রাস্তা না। এভাবে ভারী গাড়ি চললে বাঁধ দেবে যাবে, ফাটল ধরবে। তখন সামান্য ঢেউ বা জোয়ারেই নদীগর্ভে বিলীন হবে উত্তরাঞ্চলের গ্রামগুলো। 

 বেড়িবাঁধ আমাদের মায়ের মতো। এটা ভাঙলে আমরা শেষ। কার্নিভাল ক্রুজের ব্যবসা করতে দেন, কিন্তু আমাদের বাঁধটা বাঁচান। ৩০-৪০ টনের গাড়ি বাঁধের উপর দিয়ে গেলে বাঁধ টিকবে কতদিন? বলছিলেন ঘাটের এক জেলে। 

 স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে বেড়িবাঁধ দিয়ে ভারী যান চলাচল বন্ধ করতে হবে। কার্নিভাল ক্রুজের জন্য বিকল্প রাস্তা/হার্ড অ্যাপ্রোচ তৈরি করতে হবে।

সূত্র: sorejominbarta.com

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x