মাদকমুক্ত সমাজ গড়ার বিনির্মাণের লক্ষ্য নিয়ে নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর যুব সমাজের উদ্যোগে একদিনব্যাপী মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের উদ্বোধন করেন বদলগাছী উপজেলার জননন্দিত আলোচিত বিএনপির সহ-সভাপতি ও সাবেক জিএস রেজাউন নবী স্যান্ডো।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি "যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে ঐক্য, নেতৃত্বের বিকাশ, শৃঙ্খলাবদ্ধ জীবন, সুস্থ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক তৌফিক হোসেন আতা এবং বিশিষ্ট সমাজসেবক আমেদুল ইসলাম চঞ্চল।
এছাড়াও উপস্থিত ছিলেন তুহিন হোসেন, মেহেদী মোস্তাকিম সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে এলাকার বিপুলসংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ ধরনের আয়োজনের মূল ছিল।
সূত্র: sorejominbarta.com
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ