নাঈম ইসলাম, কালকিনি প্রতিনিধিঃ
ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় তারা দ্রুত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এই মহাসড়কে প্রতিদিন বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটি প্রয়োজনের তুলনায় সরু হওয়ায় প্রায়ই বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে।
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সড়কটি ৬ লেনে উন্নীত করার দাবি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাদের প্রশ্ন, "আর কত প্রাণ ঝরলে এই সড়কের প্রতি সরকারের নজর পড়বে?"
মানববন্ধন থেকে অবিলম্বে ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়। একই সঙ্গে সড়কে দুর্ঘটনা কমাতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও আহ্বান জানান বক্তারা।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই প্রত্যাশা বাস্তবায়িত হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ণ