রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

মোঃ শাহজাহান বাশার,সিনিয়র স্টাফ রিপোর্টার

তিতাসের বিজ্ঞপ্তি: শুক্রবার ৬ ঘণ্টা গ্যাসহীন থাকবে লাখো গ্রাহক

মোঃ শাহজাহান বাশার
মোঃ শাহজাহান বাশার সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

তিতাসের বিজ্ঞপ্তি: শুক্রবার ৬ ঘণ্টা গ্যাসহীন থাকবে লাখো গ্রাহক
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সেতু নং-০৭-এর পার্শ্ববর্তী বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৬ জুন ২০২৬, শুক্রবার নির্ধারিত সময়ের জন্য কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এছাড়া, উল্লিখিত এলাকার আশপাশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পাইপলাইন স্থানান্তরের এ কাজ সম্পন্ন করা হচ্ছে। কাজটি শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের অনুরোধ জানিয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় গ্রাহকদের সতর্কতার সঙ্গে গ্যাসের চুলা ও অন্যান্য গ্যাসচালিত যন্ত্রপাতির ভালভ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সরবরাহ পুনরায় চালু হলে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি না থাকে।

সূত্র: One Newz Express

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

তিতাসের বিজ্ঞপ্তি: শুক্রবার ৬ ঘণ্টা গ্যাসহীন থাকবে লাখো গ্রাহক

প্রকাশের তারিখ : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ণ

featured Image
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন পাগলা রেলওয়ে স্টেশন এলাকার সেতু নং-০৭-এর পার্শ্ববর্তী বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামী ২৬ জুন ২০২৬, শুক্রবার নির্ধারিত সময়ের জন্য কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তিতাস গ্যাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাইপলাইন স্থানান্তর কাজের কারণে শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এছাড়া, উল্লিখিত এলাকার আশপাশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে। ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে পাইপলাইন স্থানান্তরের এ কাজ সম্পন্ন করা হচ্ছে। কাজটি শেষ হওয়ার পর স্বাভাবিকভাবে গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের অনুরোধ জানিয়েছে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার সময় গ্রাহকদের সতর্কতার সঙ্গে গ্যাসের চুলা ও অন্যান্য গ্যাসচালিত যন্ত্রপাতির ভালভ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে সরবরাহ পুনরায় চালু হলে কোনো ধরনের দুর্ঘটনার ঝুঁকি না থাকে।

সূত্র: One Newz Express

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x