রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

সাংবাদিকদের ওপর হামলা

চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ কর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। 

তারা হলেন- শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন।

বুধবার (২৪ জুন) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার  জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তে তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

(অনলাইন)

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ

featured Image

রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ কর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। 

তারা হলেন- শফিকুল ইসলাম, খায়রুল আলম রাসেল, আবুল কালাম এবং মামুন হোসেন।

বুধবার (২৪ জুন) জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মঙ্গলবার  জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে একটি ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল হয়। মিছিল শেষে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা ঘটে। ঘটনার পরপরই জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতৃবৃন্দ আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের বাসায় যান এবং তার খোঁজখবর নেন। একই সঙ্গে কেন্দ্র ও মহানগরীর পক্ষ থেকে এই ঘটনার তীব্র দুঃখ প্রকাশ করে বিবৃতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার সুষ্ঠু তদন্তে তাৎক্ষণিকভাবে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির জমা দেওয়া তদন্ত প্রতিবেদনের আলোকে দোষীদের বিরুদ্ধে এই সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

(অনলাইন)

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
চার কর্মী বহিষ্কারে দায় সারলো জামায়াত
0:00 / 0:00
1x