রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

আইসিএপিপির সভায় যোগ দিতে ঢাকা ছাড়ল বিএনপির প্রতিনিধি দল

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
মোঃ মাজাহারুল ইসলাম সিপন নিজস্ব প্রতিনিধি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আইসিএপিপির সভায় যোগ দিতে ঢাকা ছাড়ল বিএনপির প্রতিনিধি দল
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল। বুধবার (২৪ জুন) রাত ৯ টা ৪৫ মিনিটে ঢাকার ত্যাগ করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত উলানবাটরে অনুষ্ঠিতব্য এ সভায় বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শায়রুল কবির খান বলেন, সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

এর আগে ২০০৪-২০০৫ সাল পর্যন্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং ২০০৬-২০০৯ সাল পর্যন্ত বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। এর লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কার্যকর ভূমিকা রাখা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

আইসিএপিপির সভায় যোগ দিতে ঢাকা ছাড়ল বিএনপির প্রতিনিধি দল

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ণ

featured Image

ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর ৪৫তম স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল। বুধবার (২৪ জুন) রাত ৯ টা ৪৫ মিনিটে ঢাকার ত্যাগ করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত উলানবাটরে অনুষ্ঠিতব্য এ সভায় বিএনপির প্রতিনিধি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

শায়রুল কবির খান বলেন, সভায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আঞ্চলিক সহযোগিতা, রাজনৈতিক সংলাপ, গণতন্ত্র, সুশাসন, উন্নয়ন এবং পারস্পরিক বোঝাপড়া জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

এর আগে ২০০৪-২০০৫ সাল পর্যন্ত বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান প্রয়াত আব্দুল্লাহ আল নোমান এবং ২০০৬-২০০৯ সাল পর্যন্ত বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা গেছে, আইসিএপিপি ২০০০ সালে প্রতিষ্ঠিত এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর একটি আন্তর্জাতিক ফোরাম। এর লক্ষ্য হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সহযোগিতা, পারস্পরিক বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পক্ষে কার্যকর ভূমিকা রাখা।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x