কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার মদনে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’। কৃষকদের অংশগ্রহণে আয়োজিত এ সম্মেলনে কৃষি উন্নয়ন ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বুধবার (২৪ জুন) সকালে মদন উপজেলা কৃষি অফিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাদির হোসেন শামীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত) শাকুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) রাকিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, জমিয়তে উলামা ইসলামের উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেন এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশ নেন। তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিষয়ে মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।
এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কৃষির আধুনিকায়ন ও জলবায়ু সহনশীল উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কৃষকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ