রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

রিয়াজুল ইসলাম বাচ্চু:
রিয়াজুল ইসলাম বাচ্চু:
প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

ঝালকাঠি সদর থানার নবাগত অভিফসার ইনচার্জের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সদস্যদের এক আন্তরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ৮টায় রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত  মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সাংবাদিক-পুলিশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিক ও পুলিশ একযোগে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা বৃদ্ধি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ এবং গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়। নবাগত অভিসার ইনচার্জ সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জনবান্ধব ও সেবামুখী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রিপোর্টার্স  ক্লাবের সহ-সভাপতি একেএম মঞ্জুরুল হক, আজিজুর রহমান বশির, যুগ্ম সম্পাদক মোঃ মাসুম খান, আইন সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মাহবুব হোসেন সৈকত, সফিকুল ইসলাম হিরু, সৈয়দ রুবেল, নাদিম শরীফ ও সিয়ামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত অফিসার ইনচার্জকে শুভেচ্ছা জানানো হয় এবং ঝালকাঠিতে শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও পুলিশের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান বলেন, আমি সাংবাদিক বান্ধব মানুষ। তিনি সবসময় সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আরো বলেন, গরীব অসহায় মানুষ দালাল ছাড়া আমার কাছে সরাসরি আসলে সম্ভবপর সহযোগিতা করব ইনশাল্লাহ। তিনি ঝালকাঠি বাসীর আতিথেয়তা ও সভ্যতার প্রশংসা করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x