রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

বিশ্বকাপের মঞ্চে নিজেদের অভিষেক ম্যাচেই ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিল কেপ ভার্দে। আসরের অন্যতম হট ফেবারিট দল স্পেনের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করে মাঠ ছেড়েছে তারা। রক্ষণভাগের অনন্য শৃঙ্খলা আর গোলরক্ষকের অসামান্য দক্ষতায় প্রথমার্ধের খেলা শেষ হয়

বিশ্বকাপ অভিষেক ম্যাচেই চমক: প্রথমার্ধে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে

প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিশ্বকাপ অভিষেক ম্যাচেই চমক: প্রথমার্ধে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে
সুত্র: কালেক্টেড

বিশ্বকাপের মঞ্চে নিজেদের অভিষেক ম্যাচেই ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিল কেপ ভার্দে। আসরের অন্যতম হট ফেবারিট দল স্পেনের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করে মাঠ ছেড়েছে তারা। রক্ষণভাগের অনন্য শৃঙ্খলা আর গোলরক্ষকের অসামান্য দক্ষতায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ০-০ সমতায়।

চোটের কারণে এই ম্যাচে স্পেনের মূল তারকা লামিনে ইয়ামাল শুরুর একাদশে ছিলেন না, যার অভাব পুরো প্রথমার্ধ জুড়েই বেশ ভালোমতো টের পেয়েছে স্প্যানিশরা।

​ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। তবে অপ্রয়োজনীয় ফাউল এড়িয়ে দারুণ এক সংগঠিত রক্ষণভাগ গড়ে তোলে কেপ ভার্দে। তাদের এই জমাট রক্ষণভাগের কারণে স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা মিকেল ওইয়ারসাবাল, ফেরান তোরেস এবং গাভি সহজে কোনো ফাঁকফোকর তৈরি করতে পারেননি।

স্পেন বেশ কয়েকটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তার একের পর এক অনবদ্য সেভ স্পেনকে গোল পাওয়া থেকে দূরে রাখে।

​প্রথমার্ধের শেষের দিকে এসে স্প্যানিশরা নিজেদের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়, কিন্তু গোলের দেখা তাও মেলেনি। তোরেসের একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বলে হেড নেন ওইয়ারসাবাল।

তবে সেটিও দুর্দান্তভাবে রুখে দেন ভোজিনিয়া। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে দিয়ে মাঠ ছাড়েন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ০২ আগস্ট ২০২৬

বিশ্বকাপ অভিষেক ম্যাচেই চমক: প্রথমার্ধে স্পেনকে আটকে দিল কেপ ভার্দে

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ণ

featured Image

বিশ্বকাপের মঞ্চে নিজেদের অভিষেক ম্যাচেই ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিল কেপ ভার্দে। আসরের অন্যতম হট ফেবারিট দল স্পেনের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করে মাঠ ছেড়েছে তারা। রক্ষণভাগের অনন্য শৃঙ্খলা আর গোলরক্ষকের অসামান্য দক্ষতায় প্রথমার্ধের খেলা শেষ হয়েছে ০-০ সমতায়।

চোটের কারণে এই ম্যাচে স্পেনের মূল তারকা লামিনে ইয়ামাল শুরুর একাদশে ছিলেন না, যার অভাব পুরো প্রথমার্ধ জুড়েই বেশ ভালোমতো টের পেয়েছে স্প্যানিশরা।

​ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে একের পর এক আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। তবে অপ্রয়োজনীয় ফাউল এড়িয়ে দারুণ এক সংগঠিত রক্ষণভাগ গড়ে তোলে কেপ ভার্দে। তাদের এই জমাট রক্ষণভাগের কারণে স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা মিকেল ওইয়ারসাবাল, ফেরান তোরেস এবং গাভি সহজে কোনো ফাঁকফোকর তৈরি করতে পারেননি।

স্পেন বেশ কয়েকটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করলেও কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা যেন দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। তার একের পর এক অনবদ্য সেভ স্পেনকে গোল পাওয়া থেকে দূরে রাখে।

​প্রথমার্ধের শেষের দিকে এসে স্প্যানিশরা নিজেদের আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয়, কিন্তু গোলের দেখা তাও মেলেনি। তোরেসের একটি জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসলে ফিরতি বলে হেড নেন ওইয়ারসাবাল।

তবে সেটিও দুর্দান্তভাবে রুখে দেন ভোজিনিয়া। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের আরও দুটি নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে দিয়ে মাঠ ছাড়েন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x