রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মোঃ এমরুল ইসলাম

মোঃ এমরুল ইসলাম

মনোহরদী, নরসিংদী প্রতিনিধি

যোগদান: 6 অক্টোবর, 2026

মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণ

বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নরসিংদীর মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বাংলাদেশ স্কাউটস, মনোহরদী উপজেলা শাখার উদ্যোগে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের গোখলা থেকে হাতিরদিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের দুই পাশে এ কর্মসূচি পালন করা হয়।‘তালবীজ রোপণ করি, বজ্রপাত নিরোধ করি’ এবং ‘সবুজ বনায়নে ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ গড়ি’—এ দুটি স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের স্কাউটাররা অংশ নেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মনজিল এ মিল্লাত, বদরুল ইসলাম মোল্লা বাবুল, সাবেক ভিপি ও বিএনপি নেতা গোলাম মোস্তফাসহ স্কাউটসের সদস্যরা।কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে বজ্রপাতে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তালগাছ উচ্চতায় বড় হওয়ায় বজ্রপাতের ঝুঁকি মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায়ও সহায়ক।তিনি বলেন, বজ্রপাত থেকে মানুষের সুরক্ষা, পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।কর্মসূচিতে স্থানীয় স্কাউটসের তরুণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।সড়কের দুই পাশে তালবীজ রোপণের মাধ্যমে তারা পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

মনোহরদীতে ২ হাজার তালবীজ রোপণ