ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (৩ অক্টোবর) ভোর পৌনে ৪টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের দক্ষিণ বাজার ব্রিজের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আখাউড়া উপজেলার আমোদাবাদ গ্রামের শাকিল মিয়া (২৪) ও টিটন দাস (২১) এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জাগিরপাড়া গ্রামের মো. আবুল হোসেন (৩৫)।পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী মাদকদ্রব্য জব্দ করা হয়।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।