খানসামায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণ
জাতীয় সংসদের হুইপ আক্তারুজ্জামান মিয়া বলেছেন, হ্যাঁ আমি খানসামা কিংবা পাকেরহাট নয় খানসামা উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নির্মাণের জন্য ইতিপূর্বেই নির্ধারিত খামারপাড়া ইউনিয়নের জমিদারনগর মোড়েই স্থাপনের পক্ষেই। দিনাজপুরের খানসামা উপজেলা মানে শুধু আলোকঝাড়ী ইউনিয়ন নয়; ৬টি ইউনিয়ন নিয়েই আমাদের উপজেলা। তাই একটি নির্দিষ্ট এলাকার সুবিধা ও অসুবিধা নয়, বরং উপজেলার সব এলাকার মানুষের সুবিধা-অসুবিধার কথা বিবেচনা করেই প্রতিষ্ঠানটি নির্মাণ করা হোক। নির্দিষ্ট কোনো এলাকার উন্নয়ন দিয়ে পুরো উপজেলার উন্নয়ন সম্ভব নয়। সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে হলে উপজেলার সব এলাকার প্রতি সমান গুরুত্ব দিতে হবে। তাই সবারই ছাড় দেওয়া ও সহনশীল হওয়ার মানসিকতা থাকতে হবে। জানিয়েছেন দিনাজপুর-৪ জাতীয় সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জনাব আক্তারুজ্জামান মিয়া এমপি। তিনি আরো বলেনসকল পর্যায়ের ব্যক্তিদের প্রতি আহ্বান কাঁদা ছোড়াছুড়ি কিংবা প্রতিহিংসা নয়,পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার মাধ্যমে উপজেলার প্রতিটি এলাকার উন্নয়নে সমান গুরুত্ব দিবেন এটাই প্রত্যাশা।