নওগাঁর পোরশা উপজেলার ছাওড় ইউনিয়নের বোজোড়া বাজারে বালাইনাশক বিক্রির দোকান “মেসার্স ভাই ভাই ট্রেডার্স”-এ সার বিক্রির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও অবাধে চলছে সার বাণিজ্য। শুধু অনিয়মই নয়, সরকারি নির্দেশ অমান্য করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি করার গুরুতর অভিযোগ উঠেছে দোকানটির বিরুদ্ধে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।লাইসেন্স বালাইনাশকের, বিক্রি হচ্ছে সারদোকানটির সাইনবোর্ডে বালাইনাশক বিক্রির লাইসেন্স নম্বর উল্লেখ থাকলেও নেই সার বিক্রির কোনো বৈধ কাগজপত্র। খোদ দোকানদারও শিকার করেছেন, তার সার বিক্রির কোনো লাইসেন্স নেই। বিভিন্ন ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করে এনে তিনি নিজের দোকানে বিক্রি করছেন। তবে অননুমোদিতভাবে আনা এসব সার তিনি সরকারি নির্ধারিত হারের চেয়ে চড়া মূল্যে বিক্রি করছেন বলে কৃষকদের দাবি।কৃষকদের ক্ষোভ ও দাবিকৃষি মৌসুমে সারের উচ্চ চাহিদাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে কৃষকদের পকেট কাটা হচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী কৃষকরা। তাদের দাবি:দোকানটি কোথা থেকে এবং কাদের মাধ্যমে সার সংগ্রহ করছে তা খতিয়ে দেখা হোক।সার বিক্রির বৈধতা, ডিলারদের চালানপত্র, মজুত পরিস্থিতি এবং ক্যাশ মেমো যাচাই করা হোক।অতিরিক্ত দামে সার বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হোক।প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্নস্বয়ং দোকানদার লাইসেন্স না থাকার কথা প্রকাশ্যে স্বীকার করার পরও কীভাবে একটি বাজারে এভাবে নিয়মিত অনিয়মিত ব্যবসা চলছে, তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার তদারকি এবং তদারকির অভাব নিয়ে স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।কৃষকদের মূল দাবি, দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই লাইসেন্সবিহীন সার বাণিজ্য বন্ধ করা হোক এবং সরকারি মূল্যে সারের প্রাপ্যতা নিশ্চিত করা হোক।