রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

কুষ্টিয়া মিরপুরে বিদ্যালয়ের সভাপতি হতে জাল সনদ

জাল সার্টিফিকেট দিয়ে আবুরী মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের এ্যডহক কমিটির সভাপতি হতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ভুয়া প্রমানিত হলেন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের আবুরী গ্রামের আনারুল ইসলাম। মিরপুরের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ নির্বাচনকে সামনে রেখে প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌধুরী কতৃক সভাপতি হতে তিনজনের নাম প্রস্তাব করেন। আনারুল উক্ত পদের বিপরীতে যোগ্যতা বিএ অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সনদপত্র জমা দিয়েছেন তা জালিয়াতি করে বানানো বলে নিশ্চিত করেছেন যাচাই-বাছাইয়ে থাকা সংশ্লিষ্ট দায়িত্বশীল সুত্র।আবুরী মাগুরা এলাকার খেদ আলী মন্ডলের সন্তান আনারুলের শিক্ষাগত অযোগ্যতা ছাড়াও নানাবিধ নিষিদ্ধ সংগঠনের পৃষ্ঠপোষকতারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অবসরপ্রাপ্ত সুবেদার মেজর হিসেবে বিগত সময়ে এলাকায় প্রভাব বিস্তার করার কথাও শোনা যায়। ২০০৩ শিক্ষাবর্ষের স্মারক নং জাতীঃ/বিঃ/পরীঃ/সনদ ৪৪৯/২০০৫/১০৪৮১ যাহার রেজিষ্ট্রেশন নম্বর ০২৮২৪৭৪ তল্লাশি ও বিশ্ববিদ্যালয়ের টেবুলেশন সিটে অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি সনদটির। ঘটনার জানাজানি হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহলের দাবী আনারুল সভাপতি হলে পড়ালেখার মান কমে যাবে সুনাম নষ্ট হবে প্রতিষ্ঠানের। আনোয়ারের কাচে জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও কথা বলতে রাজি হয়নি। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, ইতোমধ্যে বিষয়টি নজরে এসেছে অসংগতি থাকলে বাতিল হবে তার প্রার্থীতা। সেইসাথে জাল সনদের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা।

কুষ্টিয়া মিরপুরে বিদ্যালয়ের সভাপতি হতে জাল সনদ