নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাইপাস রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী ও তাঁর শিশুকন্যার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক এলাকার ইউসুফ মেম্বারের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত শিশুটিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।