রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদুতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ

​রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় সাম্প্রতিক বন্যা ও তীব্র নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিদর্শন শেষে তিনি দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।​গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই, ২০২৬) দিনব্যাপী তিনি এই দুটি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিনে ঘুরে দেখেন।​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এরপর তিনি মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে বন্যা কবলিত ও নদী ভাঙনে সর্বস্ব হারানো অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে তিনি বলেন,​"সরকার বন্যা দুর্গত প্রতিটি মানুষের পাশে রয়েছে। যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে, ততদিন ত্রাণ বিতরণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।"​বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় সাংবাদিকদের মুখোমুখি হন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন। ব্রিফিংয়ে তিনি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং বন্যার্তদের জন্য দীর্ঘমেয়াদী পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি যেকোনো দুর্যোগে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।​এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটির বাঘাইছড়ি ও লংগদুতে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ