রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

হালিশহর চৌধুরী পাড়া বাজারে ৪১তম আজিমুশশান মিলাদ মাহফিল সম্পন্ন

পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ﷺ ও ফাতেহায়ে ইয়াজদাহুম মানবতার মুক্তির সনদ— ডক্টর শাহ সূফী সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী (ম.জি.আ)। প্রিয়নবী ﷺ -এর মিলাদ উদযাপন এবং অলি-আউলিয়াগণের আধ্যাত্মিক আদর্শ অনুসরণের মাঝেই রয়েছে দুনিয়া ও আখেরাতের প্রকৃত শান্তি এবং মুক্তি— সায়্যিদ ডক্টর সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী। চট্টগ্রামের উত্তর হালিশহর চৌধুরী পাড়া বাজারে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ﷺ ও ফাতেহায়ে ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে ৪১তম আজিমুশশান মিলাদ মাহফিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। হালিশহর চৌধুরী পাড়া এলাকার ২৬নং ওয়ার্ডবাসী এবং মইনীয়া যুব ফোরাম এসকান্দর ভান্ডার ইউনিট-২-এর যৌথ উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়।  ​মাহফিলে মেহমানে আ'লা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রসূল, শাহজাদায়ে গাউসুল আজম, হযরত শাহসুফি মাওলানা ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (মা.জি.আ) (সাজ্জাদানশীন, মাইজভান্ডার দরবার শরীফ, ফটিকছড়ি)।  মাহফিলে প্রধান অতিথির ভাষণে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী বলেন—​"পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ﷺ ও ফাতেহায়ে ইয়াজদাহুম আমাদের সার্বজনীন হেদায়েত এবং মানবতার কল্যাণে আত্মনিয়োগের শিক্ষা দেয়। প্রিয়নবী হযরত মুহাম্মদ ﷺ -এর সুমহান আদর্শ ও অলি-আউলিয়াগণের সুফি দর্শনই বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার মূল চাবিকাঠি। তিনি আরো বলেন  —বর্তমান সমাজে সংঘাত ও নৈতিক অবক্ষয় রোধ করতে প্রিয়নবী ﷺ -এর সুন্নাহ ও সুফি আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই। যুবসমাজকে ভ্রান্ত আদর্শ ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে হলে তাদেরকে নবীপ্রেম, নৈতিক শিক্ষা ও আধ্যাত্মিক মূল্যবোধের আলোয় উজ্জীবিত ও সোচ্চার করতে হবে।"​মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল মাইজভান্ডারী বলেন—"পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সঃ) আমাদের শিক্ষা দেয় ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ)-এর আদর্শ ও আহলে বাইতের অনুসরনই মানবজাতির ইহকাল ও পরকালের মুক্তির একমাত্র পথ। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের প্রিয়নবী (সঃ)-এর সুন্নাহ ও সুফি সাধকদের দেখানো পথ অনুসরণ করতে হবে।"​মাহফিলে সভাপতিত্ব করেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডাঃ মুহাম্মদ ইকবাল।  বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাইয়্যিদ সামছুল আলম আল সানজারী মাইজভান্ডারী (মা.জি.আ) এবং হযরত মাওলানা মুহাম্মদ ইসহাক নকশবन्दी মোজাদ্দেদী (মা.জি.আ)।  ​মাহফিলে প্রধান আলোচক হিসেবে মূল্যবান তকরির পেশ করেন মাওলানা মাহাবুবুল হক নুরে বাংলা কাদেরী (প্রতিষ্ঠাতা ও পরিচালক, তৈয়্যবিয়া মাইজভান্ডারীয়া শেরে বাংলা মডেল মাদ্রাসা, সাতকানিয়া)।  এছাড়া বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ্ আল জাবের, হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা ফরহাদ আমিন এবং মাওলানা শফিউল আলম বদরী।  ​আলোচকগণ বিশ্বনবী (সঃ)-এর জীবনী এবং ফাতেহায়ে ইয়াজদাহুমের গুরুত্ব তুলে ধরে আলোচনা করেন।মাহফিল শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন — মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন পীর — শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভান্ডারী (ম.জি.আ)। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের জনতার মাঝে তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

হালিশহর চৌধুরী পাড়া বাজারে ৪১তম আজিমুশশান মিলাদ মাহফিল সম্পন্ন