রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বিজয়নগরে পুলিশ ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা তৈরির লক্ষ্যে বিজয়নগর থানা পুলিশের উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিজয়নগর উপজেলার চরইসলামপুর ইউনিয়নের ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৯ নং বিট পুলিশিং কার্যক্রমের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকের কুফল তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ। তারা বলেন, তরুণ ও শিক্ষার্থী সমাজই দেশের ভবিষ্যৎ। মাদক সমাজকে ধূলিসাৎ করে দেয়, তাই প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেবিজয়নগর থানায় অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালনকারী এস আই হাফিজুল ইসলাম ও এ এস আই তপন কুমার দাসের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও সার্বিক উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির সূচনা ঘটে। “মাদক একটি সামাজিক ব্যাধি, একে প্রতিরোধ করা আমাদের সবার দায়িত্ব” এবং “মাদককে না বলুন, সুস্থ সুন্দর জীবন গড়ুন”—এই চেতনাদীপ্ত স্লোগানকে সামনে রেখে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ স্থানসমূহ প্রদক্ষিণ করে পুনর্রায় স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।র‍্যালি শেষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পুলিশ কর্মকর্তা এস আই হাফিজুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং একটি পরিবার ও পুরো সমাজকে বিপথগামী করে তোলে। তরুণ সমাজ ও শিক্ষার্থীরাই আমাদের আগামী দিনের কান্ডারী। তাই যেকোনো মূল্যে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে হবে। বিজয়নগর থানা পুলিশ মাদক কারবারি ও মাদকাসক্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিনের সভ বক্তারা তাঁদের আলোচনায় উল্লেখ করেন যে, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকলে শিক্ষার্থীরা মাদকের মতো ভয়াবহ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারবে। এছাড়া এলাকার সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানানো হয়।

বিজয়নগরে পুলিশ ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত