বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউজ প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান (এমপি)-এর পক্ষ থেকে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী উপস্থিত বন্যার্তদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস প্রদান করেন। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি স্থানীয় জনগণের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে। ত্রাণ বিতরণ শেষে দুর্যোগ মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় কর্মীদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি।