রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মনিকা ইসলাম

মনিকা ইসলাম

স্টাফ রিপোর্টার

যোগদান: 1 অক্টোবর, 2026

ময়মনসিংহ মেডিকেল থেকে রোগী নিখোঁজ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিংয়ের ৩য় তলার ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগী নিখোঁজ হয়েছেন। আজ সকাল ৬টার দিকে তিনি হাসপাতাল থেকে নিখোঁজ হন।নিখোঁজ ব্যক্তির নাম মোঃ তাজ উদ্দিন। তার বয়স আনুমানিক ৫০ বছর। পিতা মৃত আলাউদ্দিন, মাতা মোছাঃ খোদেজা খাতুন। তার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে।পরিবার সূত্রে জানা যায়, তিনি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সকাল ৬টার দিকে ওয়ার্ড থেকে বের হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন হাসপাতালের আশপাশসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।নিখোঁজের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে খোঁজা হচ্ছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান, তাহলে 01872779824 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।পরিবারের আকুতি, আপনাদের একটি শেয়ার হয়তো তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারে। সবাই পোস্টটি শেয়ার করে সহযোগিতা করুন।

ময়মনসিংহ মেডিকেল থেকে রোগী নিখোঁজ