রোববার, ০২ আগস্ট ২০২৬
ONE NEWS EXPRESS

হারুন অর রশিদ

হারুন অর রশিদ

স্টাফ রিপোর্টার

যোগদান: 9 জুলাই, 2026

ভাটারায় বিএনপি নেতাদের উপর মাদক ব্যবসায়ীদের হামলা

রাজধানীর ভাটারা এলাকার ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ মিয়া আলমাস খন্দকার এর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ৩৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, ৩৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল হক মনা মেম্বার, ৭নং ইউনিট বিএনপির সভাপতি আলামিন, মনা মেম্বারের ছেলে লাহাল উদ্দিন, ৩৯ নং ওয়ার্ডের বিএনপির সদস্য নূরুল ইসলাম, সাবেক ছাত্রলীগের নেতা মোঃ ইউসুফ ও রায়হান সহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ও জুয়ার ব্যবসা চালিয়ে আসছে। গত ২৮ জুন, ২০২৬ ইং আনুমানিক রাত ৮ টায় আবু হানিফ মিয়া, আলমাস খন্দকার ও মোতাহার হোসেন এর নেতৃত্বে ওয়ার্ড বিএনপির সভাপতি মঈনুল হক মনা মেম্বারের বাড়ির সামনে জুয়ার বোর্ড ও মাদকের আসর ভেঙ্গে দেয়। ক্ষুদ্ধ হয়ে মাদক ও জুয়ার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে  আবু হানিফ মিয়া ও আলমাস খন্দকারকে ব্যাপক মারধর ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বীরদর্পে চলে যায়।  এই হামলায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।চগুলশান থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন বাবু জুয়া এবং মাদকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বক্তারা বলেন  অভিযুক্তদের মধ্যে কয়েকজন অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে তারা বিএনপির পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলেও দাবি করেন তারা।এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ভাটারায় বিএনপি নেতাদের উপর মাদক ব্যবসায়ীদের হামলা