উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘কত কষ্ট পেয়েছে আমার পাখিটা’, তাজমিনের মৃ'ত্যু তে মায়ের আহাজারি কুমিল্লায় ধানক্ষেতের পাশ থেকে উ দ্ধা র হওয়া ১৪ বছর বয়সী জান্নাতুল তাজমিনের মৃ ত্যু তে শোকে ভেঙে পড়েছেন তার মা-বাবা। একমাত্র মেয়েকে হারিয়ে বারবার কান্নায় মূর্ছা যাচ্ছেন মা কেয়া খাতুন।যশোর সদর উপজেলার চূড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিকপাড়ায় তাজমিনের গ্রামের বাড়ি। সে কুমিল্লার একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।পুলিশ জানায়, গত ৪ অক্টোবর কুমিল্লার বাসা থেকে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বের হয় তাজমিন। পরে কক্সবাজার থেকে ফেরার পথে ৮ অক্টোবর তার মরদেহ উ দ্ধা র করা হয়। মৃ ত্যু র আগে রাত পৌনে ২টার দিকে পরিবারের কাছে মোবাইল ফোনে বার্তা ও লাইভ লোকেশন পাঠিয়ে তাকে নিয়ে যেতে বলেছিল সে।এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রে প্তা র করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে সে। তবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।তাজমিনের পরিবার ও স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।