উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মহালয়া উৎসব উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নৃত্য প্রতিযোগিতা। অনুষ্ঠানে বিভিন্ন বয়সী প্রতিযোগীরা অংশ নিয়ে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন এবং করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর অনিরুদ্ধ দাস, ভারতীয় সহকারী হাই কমিশনার, সিলেট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবব্রত ভৌমিক চন্দন, সভাপতি, শ্রী শ্রী ভৈরবী গ্রীবাপীঠ স্থান কার্যকরী কমিটি, জৈনপুর, দক্ষিণ সুরমা, সিলেট; সৈয়দ আরব আলী, আঞ্চলিক প্রধান, ন্যাশনাল ব্যাংক পিএলসি, সিলেট অঞ্চল; জিল্লুর রহমান উজ্জ্বল, সাবেক কাউন্সিলর, ১৮ নম্বর ওয়ার্ড, সিলেট সিটি কর্পোরেশন; চন্দন দাশ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিলেট মহানগর; কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, সদস্য সচিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট জেলা এবং নন্দিতা দাস, পরিচালক, নৃত্য রং ও প্রাক্তন সহসভাপতি, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা, সিলেট।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহালয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক ও উপদেষ্টা কৃষ্ণপদ সূত্রধর, সভাপতি জি. ডি. রুম এবং সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাশ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়তি ঘোষ লুনা ও পরাগরেণু দেব তমা।নৃত্য প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন জয়িতা বণিক, প্রশিক্ষক, নৃত্যশৈলী, সিলেট; ঈশিকা দাস, সহকারী শিক্ষক, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন) এবং পপি দাস, প্রশিক্ষক, শিল্পকলা একাডেমি, সিলেট।আয়োজকরা জানান, মহালয়ার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি তাদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করতেই এই নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিরা।