উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
৮ অক্টোবর বৃহস্পতিবার, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঐতিহ্যবাহী শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে আগামীকাল ৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার সকাল ১০:০০ ঘটিকায় বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই প্রতিবেদনে এলাকার সকল শিক্ষা অনুরাগী, অভিভাবক এবং সুধীজনকে আগামীকালের এই অনুষ্ঠানে সসম্মানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে। এছাড়া অনুষ্ঠানে ২০২৫ ও ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং এক আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. গোলাম হোসেন সোহেলের স্বাক্ষরিত আমন্ত্রণপত্র সূত্রে জানা যায়, দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-৩ আসনের সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব মো. উমর ফারুক এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো. জাকির হোসেন মোল্লা। শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জনাব বিমল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোহফুল ইসলাম খান আউয়াল, জর্জকোর্টের আইনজীবী ও অভিভাবক সদস্য জনাব মো. আসাদ উল্লাহ এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মো. আলী হোসেন। অনুষ্ঠান সূচি:সকাল ১১:০০ মি. - উদ্বোধন সকাল ১১:১০ মি. - আসন গ্রহণ সকাল ১১:১৫ মি. - ফুলেল শুভেচ্ছা সকাল ১১:২৫ মি. - কোরআন থেকে তেলাওয়াত সকাল ১১:৩০ মি. - গীতা পাঠ সকাল ১১:৩৫ মি. - আকর্ষণীয় খেলা প্রদর্শন দুপুর ১২:০৫ মি. - নৃত্যানুষ্ঠান দুপুর ১২:৪৫ মি. - প্রতিযোগীদের উদ্দেশ্যে বক্তব্য দুপুর ০১:১০ মি. - পুরস্কার বিতরণ সর্বশেষে: ২০২৫ ও ২০২৬ সালের এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।