উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাগেরহাট জেলার রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও রূপসার কৃতি সন্তান শেখ রাজীব আল রশিদ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গতরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে পুলিশ প্রশাসনসহ রূপসা ও বাগেরহাটে শোকের ছায়া নেমে এসেছে।মরহুম শেখ রাজীব আল রশিদ খুলনার রূপসা উপজেলার আইচগাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। তিনি খুলনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবুর চাচাতো ভাই।পুলিশ বাহিনীতে তিনি ছিলেন একজন সৎ, দক্ষ, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত। রামপাল থানায় যোগদানের পর থেকে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে তার কঠোর অবস্থান ছিল। পাশাপাশি সাধারণ মানুষের সাথে তার আচরণ ছিল অত্যন্ত আন্তরিক ও বন্ধুসুলভ। যে কোনো বিপদে সাধারণ মানুষ তার কাছে গিয়ে সহযোগিতা পেতেন।তার এই অমায়িক ব্যবহার ও পেশাদারিত্বের কারণে তিনি সহকর্মী ও এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি বিশ্বাস করতেন, পুলিশ জনগণের বন্ধু। সেই আদর্শকে বুকে ধারণ করেই তিনি দায়িত্ব পালন করে গেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক পুত্র ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার ছোট দুটি সন্তান বাবাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে।