উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মোঃ ওমর আলী (৪৫/৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় রংপুর থেকে আসা ডুবুরি দল পুকুরে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।নিহত ওমর আলী উপজেলার পামুলি ইউনিয়নের ঢাংগীর হাট এলাকার বাসিন্দা।স্থানীয়রা জানান, গত ৫ অক্টোবর রাত ৮টার পর নিখোঁজ হন ওমর আলী। ওই রাতেই স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য মমিরউদ্দিন (মন্টু) মেম্বারের একটি পুকুরের পাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুকুরে জাল টেনে তাকে খোঁজার চেষ্টা করেন। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তার সন্ধান পাওয়া যায়নি।পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে পুকুরটি পরিদর্শন করেন। পুকুরে পানি বেশি থাকায় এবং মাছ থাকায় ডুবুরি দিয়ে তল্লাশির প্রয়োজন দেখা দেয়। আশপাশের জেলায় ডুবুরি দল না থাকায় রংপুর থেকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়।এরপর মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুকুরে তল্লাশি চালায়। একপর্যায়ে পুকুরের ভেতর থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওমর আলী শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তবে কয়েকদিন ধরে তাকে প্রায়ই পুকুরের পাড়ে বসে থাকতে দেখা গেছে বলে জানান স্থানীয়রা। কেউ কেউ তার মানসিক সমস্যার কথা বললেও, আবার কেউ পারিবারিক বিরোধের বিষয়টি উল্লেখ করেন। তবে এসব তথ্যের কোনোটি নিশ্চিত নয়।পরে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে কয়েকজন স্থানীয় ব্যক্তি এটিকে আত্মহত্যা বলে ধারণা প্রকাশ করেন। তবে ওমর আলী কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।মরদেহ উদ্ধারের পর স্থানীয়দের উদ্যোগে তার দাফনের ব্যবস্থা করা হয়