উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা ইউনিয়নের কংশনগর বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও রেস্টুরেন্ট পরিচালনার দায়ে দুটি খাবার প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কংশনগর বাজারে জনস্বাস্থ্য সুরক্ষায় পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ‘ভর্তা হোটেল’সহ দুটি রেস্টুরেন্টকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠান দুটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনাকালে দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জুরসহ পুলিশের একটি চৌকস দল সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেন।অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।