উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বগুড়া সদরের বৃন্দাবন মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও তার বোনসহ দুজনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে বগুড়া সদর উপজেলার বৃন্দাবন মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—বৃন্দাবন মধ্যপাড়ার মৃত আব্দুল রাজ্জাকের ছেলে ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. রিমন হাসান (৩৪) এবং চকসুত্রাপুর চামড়া গুদাম এলাকার মো. সোহাগ সরকারের স্ত্রী মোছা. রিমা খাতুন (৩২)।ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতে দুজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। উদ্ধার করা ইয়াবা ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।