উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সুমুদয়কাঠি ইউনিয়নের সমুদয়কাঠী গ্রামের দেলোয়ার হোসেন হাওলাদারের প্রতারণার শিকার হয়েছেন পার্শ্ববর্তী লক্ষণকাঠী গ্রামের মোফাজ্জেল হোসেন সিকদার। জানা গিয়েছে বিগত ১২/০৭/২০১১ সালে দেলোয়ার হোসেন আর্থিক অনটনের কারনে নিজ তফসিলভুক্ত সম্পত্তির জে, এল নং- ৬৭ মৌজা লক্ষণকাঠী এস,এ খতিয়ান নং - ১০০, দাগ নং - ২৩৭ , এই দাগে ২২ শতক সম্পত্তি মোফাজ্জল হোসেন সিকদারের কাছে তৎকালীন বাজার মূল্য ২৩ হাজার টাকায় বিক্রি করেন। এবং উভয় পক্ষের সম্মতিতে পিরোজপুর জেলা নোটারী পাবলিকের কার্যালয় থেকে এফিডেভিট করিয়ে নেওয়া হয় যাহার নাম্বার -৪০৬ /২০১১ । ভুক্তভোগী পরিবারের অভিযোগ দেলোয়ার এখন পর্যন্ত জমি লিখে দেয়নি একাধিকবার থানা পুলিশের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করার পরেও দেলোয়ার শালিশগনের সিদ্ধান্ত মানছেন না। ভুক্তভোগী রুবেল বলেন বিগত ২০২৩ সালে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নাসির , মাসুদ, সালাম মিলিটারি , সুমন আইচ , চেয়ারম্যান হুমায়ুন কবির সহ সকলের মিলে একটি শান্তিপূর্ণ সমাধান দেওয়ার পরেও দেলোয়ার আজ পর্যন্ত জমি লিখে দেওয়ার কোন উদ্যোগ নেয়নি , আমি বিষয়টি নিয়ে জেলা প্রশাসক, উপজেলা নিবার্হী কর্মকর্তা এবং থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করবো