উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
‘সাংবাদিকের কাজ সংবাদ করা, কারও অনুমতি নেওয়া নয়’ সাংবাদিকের কাজ তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং জনস্বার্থে সংবাদ প্রকাশ করা; সংবাদ প্রকাশের আগে কারও অনুমতি নেওয়া সাংবাদিকতার মৌলিক দায়িত্বের অংশ নয়—এমন মন্তব্য করেছেন সাংবাদিক মোহাম্মদ মাহামুদুল।তিনি বলেন, “সাংবাদিক নিউজ করবে, তা জাতি জানবে। কাউকে জিজ্ঞাসা করে নিউজ প্রতিবেদন করে না। যারা জিজ্ঞাসা করে নিউজ প্রতিবেদন করে, তারা তেল মারা ও পা-চাটা সাংবাদিক।”মোহাম্মদ মাহামুদুল আরও বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে তথ্যের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য নেওয়া এবং জনস্বার্থকে গুরুত্ব দেওয়া জরুরি। তবে সংবাদ প্রকাশের সিদ্ধান্ত কোনো ব্যক্তি বা পক্ষের অনুমতির ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।তিনি সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, তথ্য যাচাই এবং জবাবদিহির সঙ্গে সংবাদ প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।